কুড়িগ্রাম-২ আসনের ১২ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ড. আতিকুর রহমান মুজাহিদের ছোট ভাই আশিকুর রহমানসহ ৫ জনের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে শহরের পলাশবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহতরা হলেন, এনসিপির প্রার্থী আতিকুর রহমান মুজাহিদের ভাই আশিকুর রহমান, নুর আমিন, জিহাদ, সৃষ্টিসহ ৫ জন। আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আতিক মুজাহিদ জানান, আমার নির্বাচনি গাড়িতে করে বাড়ি ফেরার সময় আমাকে মনে করে আমার ছোট ভাইসহ ৫ জনকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে আহত করে। জেলা ছাত্রদলের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পড়ুন: আজ ভোটগ্রহণ : জেন-জি আর নারী ভোটারে নির্ধারিত হবে জয়-পরাজয়
আর/


