বিজ্ঞাপন

কুড়িগ্রামে গণ অধিকার পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে উলিপুরে গণ অধিকার পরিষদের ঈদ পূর্নমিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।কর্মী সভায় বিভিন্ন ওয়ার্ডের শতশত সমর্থক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার (১৭ জুুন) রাতে বুড়া-বুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এড এস এম নুরে এরশাদ সিদ্দিকী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. সাজ্জাদ হোসেন পলাশ, সভাপতি, গণঅধিকার পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখা,সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, উলিপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আবু তানভীর সুমন, সাধারন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক মুন্সী, মুহাঃ খাদেমুল ইসলাম আকাশ, সভাপতি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখাসহ প্রমুখ।

কর্মীসভায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এড এস এম নুরে এরশাদ সিদ্দিকী বলেন, সমাজ রাষ্ট্রের উন্নয়ন করতে হলে এমপি মন্ত্রী হওয়ার প্রয়োজন পড়ে না,সৎ মনোভাব ও মানুষের ভালোবাসা পেলে সেটা সম্ভব। আশা করছি কুড়িগ্রামের মানুষ সঠিক মানুষকে খুঁজে নেবে।আমি আপনাদের পাশে ছিলাম আছি ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ।

কর্মীসভাটিতে সভাপতিত্ব করেন মোঃ আশরাফুল ইসলাম সরদার, আহ্বায়ক, গণঅধিকার পরিষদ, বুড়াবুড়ী ইউনিয়ন শাখা।

এনএ/

দেখুন: কুড়িগ্রামে মসজিদ ভিত্তিক গণশিক্ষার শিক্ষকদের মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন