বিজ্ঞাপন

কুড়িগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ অনুষ্ঠিত

শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার প্রতিদিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২৫ অনুষ্ঠিত হয়েছে। সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে শতাধিক কিশোরী ও প্রবীনদের উপস্থিতিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ২৪ জুন দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের খলিল গঞ্জ এলাকায় বর্নাঢ্য র্যালী শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ ২৫ পালন করেন সংগঠকরা।

এসময় উপস্থিত ছিলেন সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আঞ্চলিক পরিচালক মোঃ সাইফুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডা আবু রাহাত রোকনুজ্জামান, জেলা ব্যবস্থাপক সাইদুল ইসলাম, স্বাস্থ্য পুষ্টি কর্মকর্তা আবু রাইয়ানসহ প্রমুখ।

বক্তব্যে বক্তারা, নারী শিশু ও প্রবীণদের পুষ্টির প্রয়োজনীয়তা ও গুরুত্বসহ আলোচনা করেন।সঞ্চয়ের দিকে খেয়াল রাখলেই চলবে না পুষ্টিকর খাবার খাওয়ার আহবান জানান বক্তারা।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন