বিজ্ঞাপন

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, অব্যাহত থাকবে আরো দুদিন

কুড়িগ্রামে উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে জেলার তিস্তা,ব্রহ্মপুত্র ও ধরলাসহ বেশ কয়েকটি নদ-নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়েছে। ফলে নদীর তীরবর্তী চরাঞ্চলের ফসলি জমি, বাদাম, ভুট্টা ও পেয়াজ ক্ষেত তলিয়ে গেছে। এতে ক্ষতিরমুখে পড়েছে কৃষকরা।

অন্য দিকে জেলার বেশ কটি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙনের।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, জেলার ধরলা নদীর পানি ২২.৬৬ সেমি ,দুধকুমার নদীর পানি ২০.৬৮ ও ব্রহ্মপুত্র নদের পানি ২২.৭০ সে.মি সমতলে বৃদ্ধি পেয়েছে। আগামী ২ দিন পানি সমতলে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান অফিসটি।

বিজ্ঞাপন


তিস্তার চরের বিদ্যানন্দ এলাকার কৃষক মোঃ সাইদ বাবু জানান, আমার ২ বিঘা জমির বাদাম ক্ষেত গত রাতে পানিতে তলে গেছে।কি করবো ভেবে পাচ্ছি না।

আরেক কৃষক সামাদ আলী বলেন,আমি এবারে বাদাম ক্ষেত করে বড় লোকসানে পড়লাম। ঋন করে ৫ বিঘা জমিতে বাদাম ও ২ বিঘা জমিতে পেয়াজের আবাদ করেছি।আগাম পানিতে সব তলে গেছে। বড় বিপদে পড়ে গেলাম।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান বলেন,চলতি মাসের জুন ৩/৪ তারিখ পর্যন্ত জেলার সব কটি নদ নদীর পানি সমতলে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে,তবে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করার কোন আশঙ্কা নেই। অন্য নদীর ভাঙন ঠেকাতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে বলে জানান তিনি।

পড়ুন : কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে অবহিতকরন সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন