বিজ্ঞাপন

কুড়িগ্রামে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী অভিভাবকদের আয় বৃদ্ধিমুলক প্রশিক্ষণ

কুড়িগ্রামে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের দ্রুত আয় বৃদ্ধিমুলক এবং ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক ৪ দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে।আয়োজনে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) আরডিআরএস বাংলাদেশ, আর্থিক ও কারিগরি সহযোগিতায় এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

প্রশিক্ষণে কুড়িগ্রাম পৌর শহর ও (কাঁঠালবাড়ি,বেলগাছা হলোখানা) ৪ ইউনিয়নের ২২ জন অভিভাবক অংশ নেন। বৃহস্পতিবার ২১ আগস্ট দাশের হাট আরডিআরএস প্রশিক্ষন কেন্দ্রে ৪ দিনের প্রশিক্ষণ শেষ হয়।

এসময় প্রশিক্ষক ছিলেন উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ নুর আলম, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ কামরুল ইসলাম।এছাড়া উপস্থিত ছিলেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর টেকনিক্যাল স্পেশালিষ্ট মোঃ রাকিবুল বাহার -সইই, চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট,সোহেল রানা -টিও,প্রশিক্ষণে সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন ফিল্ড ফ্যাসিলেটেটর মোছাঃ সাবরিনা জাহান, মোছাঃ বিবিজন খাতুন,মোছাঃ রোসনা খাতুন।

প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীদের এক কালিন ১৭ হাজার টাকা দেয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন