বিজ্ঞাপন

কুড়িগ্রামের ফুলবাড়ীসহ পুরো জেলাকে মাদকমুক্ত করা হবে ডিসি নুসরাত সুলতানা 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সহ জেলার সব উপজেলাকে মাদকমুক্ত করা হবে বলে মন্তব্য করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন মিলনায়তন (স্বপ্নকুঁড়ি) কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। 
তিনি আরও বলেন’কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করা না গেলে সুন্দর সমাজ গঠন অসম্ভব। তরুন ও যুবকদের মাদক থেকে বিরত রাখতে অভিভাবকদের আহবান জানান। মাদক নির্মুলে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। এজন্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে মাদকের কুফল নিয়ে বিভিন্ন স্তরের সভা, সমাবেশে আলোচনা করারও আহবান জানান। 

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, বিষয়টি খুবই উদ্বেগজনক! বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশদ আলোচনা হয়। পুলিশ, বিজিবি, বিএনপি, জামাত, এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন, ইসলামী আন্দোলন সহ গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ একমত হোন যেকোন মুল্যে কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করা হবে।
কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে দপ্তর সব সময় সক্রিয় রয়েছে। তিনি জানান, গত ৬ মাসে ৭০টি মোবাইল কোর্ট ,১৬৭ মামলার আসামি ১৮২জন। মাদক নিয়ন্ত্রনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন: জঙ্গলে মিলল নারীর গলাকাটা মরদেহ

দেখুন: খুলনা সিটি নির্বাচন: ভোটগ্রহণ সোমবার, শেষ মুহূর্তে দ্বারে দ্বারে প্রার্থীরা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন