০৯/০২/২০২৬, ১৮:৩১ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৮:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুড়িগ্রামে অবৈধ পেট্রোল পাম্প গুড়িয়ে দিলো প্রশাসন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি অবৈধ পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে দুটি ডিসপেন্সার মেশিন ও ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।এ সময় পাম্পের যন্ত্রপাতি সরঞ্জাম ভেঙে দেয়া হয়।

বিজ্ঞাপন

এ অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।

আজ রবিবার (২৫ মে দুপুরে) উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের পাগলারহাট বাজারে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়,উপজেলার পাগলারহাট বাজার এলাকার মোঃ আলাউদ্দিন (৪৫) ইউনিয়ন পরিষদ থেকে খুচরা তেল ব্যবসায়ীর একটি ট্রেড লাইসেন্স নেন।পরে ওই লাইসেন্সটি ব্যবহার করে পেট্রল পাম্প স্থাপন করেন।দীর্ঘ দিন ধরে সরকারি অনুমোদন ছাড়াই জ্বালানি বিক্রির এমন কার্যক্রম জন নিরাপত্তার জন্য হুমকি হওয়ায় পেট্রোলিয়া আইনের ২০(১)ঙ ধারায় ওই প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস জানান, পেট্রোল পাম্পটির মালিক পাম্প পরিচালনার জন্য বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ও জেলা প্রশাসকের অনুমোদনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় এবং ব্যবহৃত দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়।

এনএ/

দেখুন: কুড়িগ্রামে মসজিদ ভিত্তিক গণশিক্ষার শিক্ষকদের মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন