34 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৬:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় কাপড় আটক

‎কুড়িগ্রাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় (প্যান্ট পিস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎শনিবার ৭ই মার্চ ভোরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার মাঝিপাড়া ঘাটে
‎গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে বিজিবির সদস্যরা অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে পাচারকৃত ১ হাজার পিস ভারতীয় প্যান্ট পিস জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।


‎কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন,সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বাহিনীটি। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন