বিজ্ঞাপন

কুড়িগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত

কুড়িগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

‎বৃহঃস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়।

‎এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, কুড়িগ্রাম প্রেস ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে স্বাধীনতা বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পার্ঘ নিবেদন করা হয়। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন দিনব্যাপী সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিজ্ঞাপন

পড়ুন:পদ্মাপাড়ে স্বজনদের আর্তনাদ, বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫

দেখুন:মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সং/ঘ/র্ষ 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন