বিজ্ঞাপন

কুড়িগ্রামে জমি জমার জেরে ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ

কুড়িগ্রামে জমি জমা সংক্রান্ত জেরে প্রতিপক্ষের বাড়িতে দূর্বৃত্তের হামলা,অগ্নিসংযোগ ও নগদ অর্থ লুটপাঠ করার অভিযোগ উঠেছে মোঃ মোজাম্মেল হক মানিক মিয়া বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী মোঃ জাকির হোসেন।

বিজ্ঞাপন

অভিযুক্ত মোঃ মোজাম্মেল হক মানিক ও ভুক্তভোগী মোঃ জাকির হোসেন উলিপুর পৌর শহরের ধলিরাম পোদ্দার পাড়া একই গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ জুন শুক্রবার বিকেলে উলিপুর পৌর শহরের রামদাস ধলিরাম পোদ্দার পাড়া গ্রামের মোঃ জাকির হোসেনের বাড়িতে মোজাম্মেল হক মানিকের নেতৃত্বে অর্ধ শতাধিক দূর্বৃত্তরা লাটি সোটা নিয়ে হামলা চালায়। এতে নগদ অর্থ লুটপাঠ,টিনের প্রাচীর ও খড়ে আগুন দেন। এসময় ঘরে থাকা ল্যাপটপ,স্বর্নালঙ্কার চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ জাকির হোসেন।

ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ জাকির হোসেন বলেন,জমি জমা জেরে মানিক আমার বাড়িতে হামলা চালায়। আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে প্রান নাশের হুমকি দিচ্ছে। আমার পরিবারের নিরাপত্তা ও বিচারের আওতায় এনে আইনগত শাস্তি কামনা করছি।

আরেক সদস্য হিরা বেগম বলেন, আমি গার্মেন্টসে কাজ করি।গার্মেন্টস থেকে এসে দেখি আমার বাড়িতে হামলা চলছে।ঘর বাড়ি ভাঙচুর করে ঘরের জিনিস পত্র লুট করে নিয়ে যাচ্ছে। আমি বাঁধা দিতে গেলে আমার উপর হামলা চালায়। ওরা প্রবাসী বলে টাকার জোড়ে আমাদের উপর বিভিন্ন সময়ে ভাড়াটে লোক দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।আমি মানিক মিয়ার বিচার দাবী করছি।আমরা গরীব বলে কি বিচার পাবো না?

স্থানীয় মোঃ ইসমাইল হোসেন বলেন,এলাকায় সব চেয়ে গরীব মানুষ জাকির হোসেনের পরিবার।এদের উপর মামলা হামলা করে হয়রানি করে আসছে।আমরা আইনগত বিচার দাবী করছি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ জিল্লুর রহমান বলেন,এ ঘটনায় থানায় মামলা চলমান আছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এনএ/

দেখুন: কুড়িগ্রামে মসজিদ ভিত্তিক গণশিক্ষার শিক্ষকদের মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন