কুড়িগ্রাম জেলা পরিষদ–এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রম তদারকির জন্য তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার উন্নয়ন কর্মকাণ্ড, স্থানীয় সরকার ব্যবস্থাপনা এবং জনগণের সেবামূলক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে কাজ করবেন বলে জানা গেছে।
আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে তার নিয়োগকে কেন্দ্র করে আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই আশা করছেন, নতুন প্রশাসকের নেতৃত্বে কুড়িগ্রাম জেলা পরিষদের কার্যক্রম আরও সক্রিয় ও জনমুখী হবে।
পড়ুন- জাতীয় সংসদে যে বিষয়ে বিতর্কে জড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমির


