বিজ্ঞাপন

কুড়িগ্রাম জেলা মহিলা দলের লিফলেট বিতরণ ও গণ সংযোগ কর্মসূচি

কুড়িগ্রাম জেলা মহিলা দলের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে গণ সংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখা। এসময় কুড়িগ্রাম জেলা মহিলা দলের অন্যান্য নেত্রীরাও উপস্থিত ছিলেন।

শনিবার ১৮ অক্টোবর বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের ১,২,ও ৩ নং ওয়ার্ডে জনসাধারণের মাঝে লিফলেট বিতরন ও উঠোন বৈঠক করা হয়।

লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচীতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে আছমা ইসলাম,মোছাঃ লাভলী প্রমুখ।

কুড়িগ্রাম জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য ৩১ দফা সম্বলিত তারেক রহমানের ঘোষিত রুপরেখা এই লিফলেট বিতরণের মাধ্যমে জনগনের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামীর বাংলাদেশ গড়ার চিত্র তুলে ধরা হচ্ছে।

লিফলেট বিতরন শেষে কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ মোসলেমা বেগম মিলি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশবাসীর জন্য একটি আলোকবার্তা।দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, লাগামহীন দ্রব্যমূল্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং গণতন্ত্র ও সুশাসন ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে জামায়াতের সদস্য(রুকন) সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন