১২/০২/২০২৬, ৮:৪৯ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৮:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুড়িগ্রাম ১ আসনে বিএনপি’র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার পক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নাগেশ্বরী উপজেলা বিএনপি ও,পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইফুর রানা জানান এ বারের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচনে বিজয়ী হতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।

নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরনবী হক দুলালের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক,নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মকবুল হোসেন, ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, শামীমা রহমান আপন, নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর, রহমান মোস্তফা, ভিতরবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদসহ প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে ১০ টাকার হাসপাতালের উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন