কুড়িগ্রাম-৩ (উলিপুর) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ (জিওপি)’র ট্রাক মার্কার সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী।সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
উলিপুর সহকারী রিটার্নিং অফিসারে কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
মনোনয়নপত্র সংগ্রহকালে সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী বলেন,“সমৃদ্ধ উলিপুর গড়ার অঙ্গীকার নিয়ে আমি জনগণের পাশে থাকতে চাই। উলিপুরের স্থানীয় সমস্যাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে চাই এবং ওয়েলফেয়ার পলিটিক্স—অর্থাৎ সমস্যা সমাধানের রাজনীতি প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। কুড়িগ্রামের নদী রক্ষা ও চর উন্নয়ন আন্দোলন জোরদার করা হবে আমার উদ্দেশ্য।
বিজ্ঞাপন


