০১/০৩/২০২৬, ২০:৫৭ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২০:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র অভিযান,৪২ লাখ টাকার পণ্যদ্রব্য উদ্ধার

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমানে ভারতীয় মদ ইয়াবা শাড়ি ও গবাদিপশু জব্দ করেছে বিজিবি’র সদস্যরা।যার আনুমানিক মুল্য প্রায় ৪২ লাখ ৬৬ হাজার টাকা।

‎বৃহঃস্পতিবার ভোর রাতে সীমান্তের সোনাহাট ও যাত্রাপুর বিওপি ক্যাম্প এলাকায় এসব মাদক দ্রব জব্দ করা হয়।

‎বিজিবি জানায়, অভিযানকালে সর্বমোট ৪২,৬৬,৫০০/- (বিয়াল্লিশ লক্ষ ছেষট্টি হাজার পাঁচশত)* টাকা মূল্যের উন্নতমানের ভারতীয় শাড়ী, প্যান্ট পিস, গবাদিপশু, কম্বল ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করা হয়।


‎কুড়িগ্রাম ২২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন,সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য পাচার রোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে আসছে। এ কার্যক্রমের অংশ হিসেবে অত্র ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত নিরাপত্তা সুসংহতকরণ, চোরাচালান দমন এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বক্ষণ সতর্ক থেকে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন- ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছাড়া গণতন্ত্র টেকসই নয়: ফয়েজ আহমদ তৈয়্যব

দেখুন- বিশেষ দলকে জেতানোর চেষ্টা করবে সরকারের একটা অংশ: মির্জা আব্বাস 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন