বিজ্ঞাপন

কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার

কুড়িগ্রাম প্রেসক্লাবের দুই বছর মেয়াদী (২০২৬–২০২৭) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে তফসিল অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ মার্চ) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার এম. আর মিন্টু নতুন কমিটির নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী সভাপতি পদে সফি খান, সহ-সভাপতি পদে মো. লিয়াকত আলী ও খন্দকার একরামুল হক সম্রাট, সাধারণ সম্পাদক পদে মাহফুজার রহমান খন্দকার এবং কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।

এছাড়া দপ্তর সম্পাদক পদে শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে আব্দুল ওয়াহেদ, সমাজকল্যাণ সম্পাদক পদে কে. এম. গোলাম রব্বানী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস. এম. হারুন উর রশিদ ও মো. শফিকুল ইসলাম বেবু।

নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ফিরোজ আলম মনু ও মো. নাজমুল হোসেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়া শেষে সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাদের চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ জন এবং ২টি কার্যকরী সদস্য পদে মনোনয়নপত্র জমা না পড়ায় এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় মোট ৪টি পদ শূন্য রয়েছে।

পড়ুন:মেহেরপুরে ভিজিএফের চাল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ

দেখুন:শিক্ষার্থী নি/হ/তে/র পর পলাতক শহীদ ক্যাডেট একাডেমির শিক্ষকরা |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন