রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে।
আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার কুমারখালী পৌর টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বাসটিতে আনুমানিক ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
সৌহার্দ্য পরিবহনের টিকিট কাউন্টার সূত্রে জানা গেছে,বুধবার দুপুর দুইটা ২০ মিনিটে ৬ জন যাত্রী নিয়ে পৌর টার্মিনাল থেকে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কুষ্টিয়ার বাইরে রাজবাড়ী পর্যন্ত পরিবহনের কাউন্টার রয়েছে। এছাড়া মাছপাড়া থেকে ৪ জন এবং পাংশা থেকে ১৫ জন যাত্রী বাসে ছিলেন। টিকিট কাউন্টারে থাকা তন্ময় জানান,যাত্রী ও স্টাফ মিলে বাসে আনুমানিক ৫০ জন ছিলেন। কুমারখালী থেকে ইমরান নামে এক ব্যক্তি তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাসে যাত্রা করেছিলেন।
বাকি দুইজনের পরিচয় জানা নেই। তন্ময় আরো জানান,বিকেল সাড়ে ৫টার দিকে আমরা জানতে পারি ফেরিতে উঠতে গিয়ে বাসটি ব্রেক ফেইল করে নদীতে পড়ে যায়। এর বেশি খবর আমরা জানিনা। খোকসার কাউন্টার মাস্টার রাকিব বিশ্বাস বলেন,খোকসা কাউন্টার থেকে দুইটা টিকিট বিক্রয় হয়েছে। এর মধে্য রাজিব নামে এক যাত্রী জীবিত আছেন।
আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি নাই। কাউন্টারে উপস্থিত থাকা কুমারখালী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আমিরুল ইসলাম বলেন,বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পেরেছি ইমরান নামে এক ব্যক্তির ১২ বছর বয়সী মেয়ে নিখোঁজ রয়েছে। বাকিরা জীবিত আছেন। সকলের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।
পড়ুন : দৌলতদিয়ায় বাসডুবি: কুমারখালী থেকে ওঠা দুই পরিবারের শিশুসহ তিনজন নিখোঁজ


