বিজ্ঞাপন

কুমার শানুর হোটেলে আত্মহত্যার চেষ্টা, থামিয়েছিলেন পরকীয়া প্রেমিকা

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। অসংখ্য হিট গানে শ্রোতা-দর্শক মাতিয়েছেন তিনি। তবে ক্যারিয়ারের শুরুতেই পরকীয়ায় জড়িয়ে পড়েন এই সংগীতশিল্পী। তাদের ছয় বছরের সম্পর্ক বিবাহ বহির্ভূত হলেও তাতে আপত্তি নেই তার। এদিকে শিল্পীর পরকীয়া প্রেমিকা অভিনেত্রী কুনিকা সদানন্দও সেই সম্পর্কের কথা অকপটে স্বীকার করে নেন। তবে কুমার শানুকে একেবারে স্বামীর চোখেই দেখেন কুনিকা।

বিজ্ঞাপন

সম্প্রতি কুনিকা এক সাক্ষাৎকারে দাবি করেন, গায়ক অসুখী দাম্পত্য সম্পর্কে ছিলেন। গায়কের স্ত্রী রীতা ভট্টাচার্যর শানুর ওপর মানসিক নির্যাতন চালাতেন। আর এই কারনে তিনি ডিপ্রেশনে চলে যান।

পুরনো এক ঘটনা শেয়ার করে কুনিকা আরও জানান, ‘আমরা একসাথে ডিনার করছিলাম, এবং শানু মদের ঘোরে ছিলেন। তিনি কাঁদতে শুরু করেন এবং হোটেলের জানালা থেকে লাফ দিতে চান। তিনি গভীরভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তার বোন, ভাগ্নে এবং আমি তাকে ধরে রেখেছিলাম।

কুনিকা বলেন, ‘আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম কারণ তিনি সত্যিই অনেক কষ্ট পাচ্ছিলেন। তিনি বিয়ে ভাঙতে চাননি বা সন্তানদের ছেড়ে যেতে চাননি। তাকে শান্ত করার পর আমি তাকে তার সন্তান ও কাজের প্রতি তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলাম। পরবর্তীতে ওই মুহূর্তটি আরও কাছাকাছি নিয়ে এসেছিল আমাদের। এরপর তিনি ফিরে এসে আমার পাশের একটি ফ্ল্যাটে চলে আসেন। আমরা খাবার বিনিময় শুরু করলাম। এভাবেই সম্পর্কের শুরু। তবে কুমার শানুর পরিবার এবং তার সন্তানদের প্রতি শ্রদ্ধার কারণে এই সম্পর্ককে গোপন রেখেছিলেন তিনি।

প্রসঙ্গত, ১৯৮০ সালে রীতাকে বিয়ে করেন কুমার শানু। এ সংসারে তিন সন্তান রয়েছে। ১৯৯৪ সালে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। পরবর্তীতে ২০০১ সালে সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন কুমার শানু। তাদের ঘরেও রয়েছে দুই সন্তান।

পড়ুন:বলিউডের সুনিধি চৌহান কণ্ঠস্বরের কারণে গান গাওয়ার সুযোগ পাননি!

দেখুন:বাবার উপর ক্ষোভ ঝাড়লেন কুমার শানুর ছেলে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন