১১/০২/২০২৬, ২১:৫০ অপরাহ্ণ
20 C
Dhaka
১১/০২/২০২৬, ২১:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় অনূর্ধ্ব ১৫ বালক ফুটবল প্রশিক্ষণ ও সনদপত্র প্রদান

কুমিল্লায় বালক (অনূর্ধ্ব -১৫) ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে শনিবার (২৪ মে) বিকালে ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কনফারেন্স কক্ষে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান করা হয়।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, কুমিল্লার আয়োজনে এ প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার ৪০ জন বালক ফুটবল প্রশিক্ষণের সুযোগ পায়। জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থা সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আহসানউল্লাহ স্বপন, আরিফ খান, কাজী গোলাম কিবরিয়া, মাহির তাজওয়ার ওহি, ক্রীড়া সংগঠক মাহবুবুল আলম চপল, জেলা ফুটবল এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, সোনালী অতীত ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন, জেলা ফুটবল দলের প্রশিক্ষক মোঃ তুহিন, ফুটবল প্রশিক্ষক পিন্টু দাস, মাধব বণিক সহ অতিথিবৃন্দু।

জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার বিকাশ, বালকদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আজকের এ আয়োজন। এ প্রশিক্ষণ কর্মসূচি হতে প্রতিভাবান খেলোয়াড়েরা পরবর্তীতে জেলা দল, বিভাগীয় দল ও জাতীয় পর্যায়ে দক্ষতার স্বাক্ষর রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন: কুমিল্লায় ওষুধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন

দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন