কুমিল্লায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকালে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দির এবং ঠাকুরপাড়ার রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দিরের যৌথ আয়োজনে হাজারো ভক্ত-শ্রোতার উপস্থিতিতে উৎসব হয়।
বিকেলে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় পৃথক তিনটি রথে জগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবী নগর পরিক্রমায় বের হন। শোভাযাত্রাটি জগন্নাথপুর মন্দির থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ ঠাকুরপাড়ার গুন্ডিচা মন্দিরে এসে শেষ হয়।
শোভাযাত্রা উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আমিন উর রশিদ ইয়াছিন। এছাড়া ইসকন কুমিল্লার সভাপতি শ্রী সুকান্ত চক্রবর্তীসহ রাজনৈতিক ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আগামী ৪ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। তার আগ পর্যন্ত গুন্ডিচা মন্দিরে প্রতিদিন চলবে আরতি, কীর্তন, ধর্মসভা ও মহাপ্রসাদ বিতরণ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

