১২/০২/২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় রোড মার্চের সভা : চট্টগ্রাম বন্দর ও করিডোর কাউকে না দেওয়ার সুস্পষ্ট ঘোষণা চান বক্তারা

চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত করার উদ্যোগ, রাখাইনের সঙ্গে মানবিক করিডোর চালু এবং স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর মাধ্যমে বাংলাদেশকে ‘সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে’ জড়ানোর ষড়যন্ত্র বন্ধের দাবিতে রোড মার্চ করেছে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’ নামের একটি প্ল্যাটফর্ম।

শুক্রবার (২৭ জুন) সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রোড মার্চ শুরু হয়ে কুমিল্লায় এসে শেষ হয়। দিনশেষে কুমিল্লা টাউন হল মাঠের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় চট্টগ্রাম বন্দর বিদেশি হস্তক্ষেপে দেওয়া কিংবা করিডোরের নামে ভূখণ্ড ব্যবহার করার পরিকল্পনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের উদ্দেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর ও করিডোর কাউকে দেওয়া হবে না—এই মর্মে দ্রুত ও স্পষ্ট ঘোষণা দিতে হবে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, “আমরা রোড মার্চ করছি—আপনি নিশ্চয়ই শুনেছেন। কাল চট্টগ্রামে সমাবেশের আগেই ঘোষণা দিন, চট্টগ্রাম বন্দর কাউকে দেওয়া হবে না, করিডোরও কাউকে দেওয়া হবে না। কারণ আজকের এই সংগ্রামে দেশের সাধারণ মানুষ আমাদের পাশে আছে, আমরা বিজয়ী হব।”

সমাবেশে বিভিন্ন বাম রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে ছিলেন—কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন নাসু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, অর্ধশতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রায় ৬০০ নেতাকর্মী রোড মার্চে অংশ নেন। কর্মসূচির শুরুতে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের শিল্পীরা পরিবেশন করেন ‘দুর্গম গিরি কান্তার মরু’ ও ‘জনতার সংগ্রাম চলবেই’ গান।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কুমিল্লা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী এবং সঞ্চালনা করেন রোড মার্চ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব খায়রুল আনাম রায়হান।

বিজ্ঞাপন

পড়ুন : কুমিল্লায় পরীক্ষার হলে স্মার্টফোন বহনের দায়ে ৩ পরীক্ষার্থী বহিষ্কার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন