১১/০২/২০২৬, ১:৫০ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় লরি চাপায় প্রবাসী নিহত, স্বজন ও এলাকাবাসীর মহাসড়ক অবরোধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ থানার সামনের ইউটার্নে লরির ধাক্কায় প্রবাসী আবুল হোসেন (৪৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোডের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন সদর দক্ষিণ উপজেলার লুইপুরা গ্রামের কালন মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ১৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে গত ২২ আগস্ট পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নে একই ধরনের দুর্ঘটনায় চারজন নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর প্রশাসন ইউটার্ন সরিয়ে সদর দক্ষিণ থানার সামনের নতুন ইউটার্ন চালুর নির্দেশ দেয়। কিন্তু এক সপ্তাহ না যেতেই সেখানে আবার প্রাণহানির ঘটনা ঘটলো।

ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, দুর্ঘটনা রোধে নূরজাহানের সামনের ইউটার্নটি বন্ধ করে সদর দক্ষিণ থানার সামনের ইউটার্ন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু আজ আবারও লরির চাপায় প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরে আমরা ও উপজেলা প্রশাসন তাদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করাই।

পড়ুন : কুমিল্লায় লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন