১৮/০২/২০২৬, ১৪:৫৮ অপরাহ্ণ
32 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৪:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, চট্টগ্রামে বিক্ষোভে বাধা

কুমিল্লায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এদিকে, চট্টগ্রামে বিক্ষোভকারীদের বাধা দিয়েছে পুলিশ, হয়েছে বাগবিতণ্ডা।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরের পর কুমিল্লার সালমানপুর এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন আন্দোলনকারীরা। তাদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে, দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চলতে থাকে ধাওয়া-পাল্টা ধাওয়া। টিয়ারশেল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে আহত হয় অন্তত ২০ জন।

এদিকে ‘বাংলা ব্লকেড’–এর চতুর্থ দিনের কর্মসূচিতে চট্টগ্রামের শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে এগিয়ে গেলে কয়েকজনকে লাঠিপেটা করে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটায় চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে এ ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে দেড় কিলোমিটার দূরত্বের ২ নম্বর গেট এলাকায় এলে সেখানেও পুলিশ ধাওয়া দিয়ে লাঠিপেটা করে। এসব উপেক্ষা করে শিক্ষার্থীরা ২ নম্বর গেটেই অবস্থান নেন। সেখানে পুলিশও আছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের ব্যানারে চতুর্থ দিনের মতো ব্লকেড কর্মসূচি হয়। এই কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা যোগ দিয়েছেন। সরকারি চাকরিতে সব মিলিয়ে সর্বোচ্চ ৫ শতাংশ কোটা রাখার দাবি জানাচ্ছেন তাঁরা।

আজ দেশজুড়েই চলছে শিক্ষার্থীদের বাংলা ব্লকেড কর্মসূচি। বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন