১১/০২/২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় সেনাবাহিনীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা–২০২৫’-এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে কুমিল্লায় দেড় হাজারেরও বেশি অসহায়, গরিব ও অসুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে কুমিল্লা নগরীর শাকতলা এলাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সেনাসদরের নির্দেশনায় ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় পরিচালিত এই কার্যক্রমে স্থানীয় নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে কুমিল্লা সেনানিবাস থেকে আগত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার এবং অভিজ্ঞ প্যারামেডিক্যাল টিম সম্মিলিতভাবে সেবা প্রদান করেন। চিকিৎসা সেবার আওতায় মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু রোগ ও অর্থোপেডিক্স বিভাগে রোগীদের পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয়। রোগীদের রোগ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে।

মাঠ পর্যায়ে বিশেষায়িত সেবা নিশ্চিত করতে ক্যাম্পস্থলে একটি অস্থায়ী ফিল্ড অপারেশন থিয়েটার স্থাপন করা হয়, যেখানে জরুরি ভিত্তিতে বেশ কয়েকটি মাইনর অপারেশনও সম্পন্ন করা হয়।

সেনাবাহিনীর এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, “এই চিকিৎসা ক্যাম্পে বিনা খরচে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ পাওয়া আমাদের জন্য বিরাট সহায়তা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ চালু থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।”

বাংলাদেশ সেনাবাহিনী বরাবরের মতো এবারও ‘জনসাধারণের পাশে’ থাকার প্রত্যয় ব্যক্ত করেছে এই কার্যক্রমের মাধ্যমে।

আয়োজক সূত্রে জানা যায়, চিকিৎসাসেবার পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির নানা কার্যক্রমেও অংশ নেন।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, “জাতির সংকটময় মুহূর্তে যেমন আমরা সবার আগে এগিয়ে আসি, তেমনি শান্তিপূর্ণ সময়েও জনগণের কল্যাণে আমরা সচেষ্ট। ‘জুলাই পুনর্জাগরণ’-এর এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে।”

বাংলাদেশ সেনাবাহিনীর এই মহতী উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে মানবিক আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে আরও একবার প্রতিষ্ঠিত করল।

বিজ্ঞাপন

পড়ুন: কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় বাজি ও চিংড়ি রেণু জব্দ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন