১১/০২/২০২৬, ১৪:০২ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৪:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় সেনা অভিযানে ৫২ পাসপোর্টসহ মানবপাচারকারী গ্রেপ্তার

কুমিল্লা শহরের আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মো. সাজেদুল ইসলাম (৩৫) নামে এক মানবপাচারকারী ও পাসপোর্ট দালালকে গ্রেপ্তার করেছে সেনা টহল দল।

বুধবার (২০ আগষ্ট) বিকালে কুমিল্লার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠায় পুলিশ। এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লা আদর্শ সদর ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট, তিনটি অ্যান্ড্রয়েড ফোন এবং একটি বাটন মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তার সাজেদুল ইসলাম আদর্শ সদর উপজেলার হালিমা নগর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি, চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র রাখাসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। কুমিল্লা কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান আছে।

সেনাবাহিনী জানায়, অভিযানে গ্রেপ্তার আসামি ও জব্দকৃত সামগ্রী পরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, সাজেদুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই অপহরণ ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে মামলা দায়েরের পর বুধবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁকে জেল হাজতে পাঠায়।

বিজ্ঞাপন

পড়ুন: টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উপলক্ষে নওগাঁয় উৎসব

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন