29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৭:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় হোটেলে মাদক ব্যবসা, ২ জনের কারাদণ্ড

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন হোটেলে র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ মাদকবিরোধী অভিযানে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (৩০ জুন) সকালে বিষয়টি জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

র‌্যাব সূত্র জানায়, বিভিন্ন মাধ্যমে সংবাদ পেয়ে শনিবার (২৯ জুন) রাতে চৌদ্দগ্রাম থানার বিভিন্ন হোটেলে অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রকাশ্যে অবৈধভাবে মাদকদ্রব্য রাখার অভিযোগে মো. জলিল (৩৬) কে ৬ মাস এবং মো. আমির হোসেন (২৮) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আব্দুল জলিল বরিশাল জেলার হিজলা থানার আলী আহম্মদের ছেলে এবং আমির হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ঈশানচন্দ্রনগর গ্রামের খলিল মিয়ার ছেলে।

র‌্যাব ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের সাজা কার্যকরের জন্য জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসা দিতে নির্দেশ হাইকোর্টের

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন