১১/০২/২০২৬, ৬:০৭ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৬:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে পাঠালো বিএসএফ

কুমিল্লার চৌদ্দগ্রাম আমানগন্ডি সীমান্তবর্তী এলাকায় শিশুসহ ১৯ জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সী্মান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে তাদের আটক করে আমানগন্ডা বিওপি ক্যাম্পে নিয়ে আসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ বিষয়ে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ১০ বিওপি ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মোস্তফা বলেন, বৃহস্পতিবার দুপুরে ১৯ জনকে সীমান্ত পিলার নং ২১০৪ সংলগ্ন এলাকা দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে তাদের হস্তান্তর করে।

জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ভবানীপুর নিউনিদিয়া বিএসএফ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার দীপংকর সাহার নেতৃত্বে বিএসএফ-এর একটি দল ও বর্ডার গার্ড বাংলাদেশের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপি কমান্ডার মো. মোস্তফার নেতৃত্বে একটি দল পতাকা বৈঠকে অংশ নেয়। বিজিবির কাছে হস্তান্তর করা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে গিয়ে তারা দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তারা ভারতের বিভিন্ন কারাগারে সাজাও খেটেছেন।

নায়েক সুবেদার মো. মোস্তফা আরও বলেন, আটকদের তথ্য, নাম ঠিকানা যাচাই করা হচ্ছে এবং যথাযথ প্রক্রিয়া শেষে তাদেরকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : কুমিল্লায় লাশবাহী এ্যাম্বুলেন্সে হামলা মানবতার ওপর নিন্দনীয় আঘাত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন