১১/০২/২০২৬, ২১:৩১ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২১:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিটিরিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

রোববার দুপুরে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের অংশ হিসেবে ৯ আগস্ট আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্তের প্রায় ৭ কিলোমিটার ভেতরে পালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩ লাখ ৩১ হাজার ২০০টি অবৈধ ভারতীয় সিটিরিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট জব্দ করা হয়। এসব ট্যাবলেটের বাজারমূল্য ৪৯ লাখ ৬৮ হাজার টাকা।

জব্দকৃত ট্যাবলেটগুলো বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানায়।

বিজ্ঞাপন

পড়ুন: কুমিল্লায় বিএনপি নেতাকে হত্যাকাণ্ডে জড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন