কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় র্যাবের অভিযানে ৮৪ কেজি গাঁজা ও ২১ হাজার পিস আতশবাজিসহ মো. হৃদয় হাসান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
তিনি জানান, রোববার (২০ জুলাই) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালায় র্যাবের একটি বিশেষ আভিযানিক দল। এসময় ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় মাদক বিরোধী অভিযানে অংশ নিয়ে র্যাব সদস্যরা হৃদয় হাসানকে গ্রেফতার করে। পরে তার হেফাজত থেকে এসব গাঁজা ও আতশবাজি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হৃদয় হাসান কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ শশীদল গ্রামের আলাউদ্দিনের ছেলে।
গ্রেপ্তারকৃত হৃদয়ের বরাত দিয়ে র্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা ও ভারতীয় আতশবাজি সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।
র্যাবের কেম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানায়, মাদক ও চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন: মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্প : সেবা নিলেন সাড়ে চার হাজারের বেশি মানুষ
এস/


