১০/০২/২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

কুমিল্লা নগরীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এর মধ্যে নগরীর টমছমব্রিজ,বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকা থেকে ২৯ জন এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আরও ১৫ জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম।

রবিবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার একাধিক টিম অভিযানে নামলে তারা ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ধরা পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ হঠাৎ অভিযান চালিয়ে তাদের আটক করে।

ওসি মাহিনুল ইসলাম জানান, শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার খবর পেয়ে তারা অভিযান চালান। আটক নেতাকর্মীদের কাছ থেকে বাঁশের লাঠিসহ নাশকতার পরিকল্পনার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতিসহ একাধিক ধারায় মামলা করার প্রক্রিয়া চলছে।

এদিকে কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, আইন-শৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে সাবেক এমপি আ.ক.ম বাহারের মেয়ে সূচনার অর্থায়নে নিষিদ্ধ ছাত্রলীগ শহরে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীতে ২৯ জনসহ পুরো জেলায় মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ব্যানার, লাঠি ও নাশকতার সরঞ্জাম। আটকদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করার কাজও অব্যাহত আছে।

পড়ুন- গোপালগঞ্জে আ.লীগের নাশকতা ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি

দেখুন- জনমনের পরিবর্তনেই নির্ভর করবে দলের ভবিষ্যৎ: আমীর খসরু 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন