কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মা ও তার ছোট ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বড় ছেলে বিল্লাল হোসেন ।সে একজন মাদক ব্যবসায়ী।
সোমবার (১৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘটনার পর থেকে ঘাতক বিল্লাল পলাতক রয়েছে। তবে পুলিশ বিল্লালের স্ত্রী আকলিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
বিল্লালের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে বিল্লাল হোসেন বাড়িতে মাদক নিয়ে ঢোকার চেষ্টা করলে তার ছোট ভাই কামাল বাধা দেয়। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে বিল্লাল ঘর থেকে ছুরি এনে ছোট ভাই কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। মা রাহেলা বেগম ছেলেকে বাঁচাতে গেলে তাকেও একইভাবে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
ঘটনাস্থলেই কামাল নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাহেলা বেগম।
কোতোয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিরোধও দীর্ঘদিন ধরে চলছিল।
পড়ুন- সেই অশ্লীল শিক্ষককে বিয়ে করতে চাইলেন তার সাথে অনৈতিক সম্পর্কে জড়ানো ছাত্রীঃ হন তার ছেলের বান্ধবী


