কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, সততা ও নিষ্ঠার প্রতীক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়াকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। বদলি জনিত কারণে কুমিল্লা থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে জেলা শহরের সাংস্কৃতিক কর্মী ও সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে অর্ধশতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ পঙ্কজ বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পঙ্কজ বড়ুয়া কুমিল্লায় কর্মরত অবস্থায় একজন সৎ, নিষ্ঠাবান, জনবান্ধব ও সংস্কৃতিমনা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার সহমর্মিতা, মানবিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে।
বক্তারা আবেগাপ্লুত হয়ে বলেন, “তার মতো একজন কর্মকর্তাকে হারানো শুধু প্রশাসনের জন্য নয়, কুমিল্লার সংস্কৃতি অঙ্গনের জন্যও এক অপূরণীয় ক্ষতি।”
বক্তারা আশা প্রকাশ করেন, তিনি ভবিষ্যতে আরও উচ্চ পদে থেকে কুমিল্লায় ফিরে আসবেন। একইসঙ্গে তার সুস্থতা, সফলতা ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়।
নিজের বক্তব্যে বিদায়ী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া কুমিল্লাবাসীর সহযোগিতা, ভালোবাসা ও দোয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “কুমিল্লায় আমার সময়কাল ছিল কর্মদ্যোগে ভরা। এখানকার মানুষের আন্তরিকতা আমাকে আজীবন স্মরণ করাবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগীতশিল্পী ইশতিয়াক আহমেদ পল্লব।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাপ্তাহিক অভিবাদন-এর সম্পাদক আবুল হাসানাত বাবুল, ছড়াকার জহিরুল হক দুলাল, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ আলাউদ্দিন, চট্টগ্রাম জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ (যিনি পূর্বে কুমিল্লায় দায়িত্ব পালন করেছেন), এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ার।
এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা সাজ্জাদুল কবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু রায়হান, মহানগর জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিষয়ক সভাপতি নজির আহমেদ, সংস্কৃতি সংসদের আবুল কাশেম, এবং কুমিল্লা কাগজ-এর সম্পাদক আবুল কাশেম হৃদয়।
বাচিক শিল্পী বদরুল হুদা জেনু, নাট্যব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, সাবেক জেলা জাসাস সভাপতি জামিল আহমেদ খন্দকার, কুমিল্লা সাংস্কৃতিক জোটের অধ্যক্ষ শামীম হায়দার, অধ্যক্ষ নিখিল রায় ও অধ্যক্ষ তপন সাহাও তাদের অনুভূতি তুলে ধরেন।
আরও বক্তব্য দেন কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ও উদীচী কুমিল্লা জেলা সংসদের সভাপতি শেখ ফরিদ আহমেদ, নজরুল ইনস্টিটিউট কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন, সংস্কৃতি কর্মী আল মামুন এবং সাংবাদিক-সাহিত্যিক মোতাহার মাহবুব, যিনি ‘বিনয় সাহিত্য সংসদ’-এর সঙ্গেও যুক্ত।
এডভোকেট শহিদুল হক স্বপন, সংগীতশিল্পী ও প্রশিক্ষক একরামুল হক ও মো. ইয়াসিন, কবি সেলিম মিয়াজী, সংস্কৃতি কর্মী সেলিনা আক্তার, নাট্যকর্মী সানজিদা রোমানা, বাচিক শিল্পী নেলী দে দত্ত, ন্যাপ নেতা বশির আহমেদ, খেলাঘর সংগঠক কমল চন্দ খোকন, সাংস্কৃতিক কর্মী সাদ বিন ইউসুফ, ‘রাঙা প্রভাত’-এর জাহিদুর রহমান মামুন, গীতিকার ইমরান মাহফুজ, সাংবাদিক অশোক বড়ুয়া, ওমর ফারুকী তাপস, বাহার রায়হান, সমতটের কাগজ-এর সম্পাদক জামাল উদ্দিন দামাল, গুলবাগিচা স্কুলের প্রধান শিক্ষক হাসিনা আক্তার হাঁসি এবং নিউজ অন স্পট বিডি-এর সম্পাদক, কবি ও সাংস্কৃতিক কর্মী হোসেন মাহমুদ—সবাই তাদের বক্তব্য ও শুভেচ্ছা বার্তায় পঙ্কজ বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি পরিণত হয় ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতার এক মহামিলনে।
পড়ুন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুমিল্লায় ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালী
এস/


