১২/০২/২০২৬, ০:০১ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ০:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফের সমর্থকদের ওপর হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া

কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইট-পাটকেল নিক্ষেপ, হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০ থেকে ১২ জন সমর্থক আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। আহতদের মধ্যে এক ইউপি সদস্যের অবস্থা গুরুতর।

ঘটনাটি ঘটে বুধবার (৩০ জুলাই) বিকেলে মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ চত্বর এলাকায়। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এনসিপির নেতাকর্মী ও নাগরিক সমাজের সমর্থকরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। এ সময় পাশের জেলা পরিষদ মার্কেট এলাকা থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন


এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। হামলায় গুরুতর আহত ইউপি সদস্য শেখর বলেন, “সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। আমাকে মারধর করে মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়েছে।”

নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক বলেন, “বিএনপির লোকজন পরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। আমরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছিলাম, তখনই তারা শত শত ইট-পাটকেল ছুড়ে আমাদের ওপর আক্রমণ চালায়। এতে প্রায় অর্ধশতাধিক সমর্থক আহত হন।”

মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিন কাদের খান জানান, “বিকেলে এনসিপির একটি কর্মসূচি চলাকালে হঠাৎ করে কিছু লোক ইট-পাটকেল ছুড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

তিনি আরও বলেন, “আহতদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তদন্তসাপেক্ষে প্রকৃত হামলাকারী এবং উসকানিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় মুরাদনগরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পড়ুন : মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্প : সেবা নিলেন সাড়ে চার হাজারের বেশি মানুষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন