26.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লার মুরাদনগরে ১০ টাকায় খাবার পেলেন সাড়ে ৪শত মানুষ

কুমিল্লার মুরাদনগরে ১০টাকায় খাবার পেলেন দিনমজুর, পথচারী, যানবাহন শ্রমিক, শিক্ষার্থী ও ভিক্ষুকসহ সাড়ে চারশো মানুষ।

সোমবার (৫ই মে) দুপুরে উপজেলা সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সেচ্ছাসেবী সংগঠন মানব সেবায় মি. ফানের সার্বিক তত্বাবধানে ও প্রবাসী, সংগঠনের সদস্য ও সাধারণ মানুষের অর্থায়নে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

দুপুরে ১২টা থেকে এই কার্যক্রম শুরু হয়ে শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত।

খাবারের আয়োজনে ছিলো সাদা ভাত, মুরগির মাংস, ডাল, সাথে ছিলো ফিল্টার করা খাবার পানি। একঝাক তরুণ সেচ্ছাসেবীদের শ্রমে ১০টাকায় খাবারের কার্যক্রমটি বাস্তবায়িত হয়।

অটোরিক্সা চালক জাহাঙ্গীর মিয়া বলেন, ১০টাকায় মাংস দিয়ে পেট ভর্তি খাবার খেয়ে খুবই ভালো লাগছে। আমি দোয়া করি এমন আয়োজন যেন সব সময় করতে পারে।

পথচারী আমির হোসেন বলেন যারা এই আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানাই। দোয়া করি আল্লাহ যেনো তাদের ভাল রাখে।

মানবসেবায় মি. ফান সংগঠনের সমন্নয়ক মাহবুব আলম শাকিল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি বিভিন্ন এলাকায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। এটা দেখে আমরাও মুরাদনগরের দরিদ্র ও শ্রমিক, প্রতিবন্ধি, নিম্ন আয়ের মানুষ, ভিক্ষুকদের জন্য এই খাবারের আয়োজন করি।

দশটাকায় খাবারের বিষয়ে তিনি বলেন, ১০টাকার অর্থ হলো কেউ যেন বিনামূল্যে খাবার পেয়ে নিজে অসহায় মনে না করে তাই ১০টাকার বিনিময়ে খাবার কিনে খেয়েছে।

আমাদের মেসেজ ছিলো “এখানে খাবার খেয়ে যাবেন, টাকা নিয়ে ভাববেন না, যা ইচ্ছা তাই দিবেন, না দিলেও সমস্যা নাই।

বিজ্ঞাপন

পড়ুন: খাদি কাপড়ে জিআই স্বীকৃতি, কুমিল্লা জুড়ে উৎসবের আমেজ

দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন