১২/০২/২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লা মহানগর জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে এক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমানের পরিচালনায় মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন, মহানগর নায়েবে আমীর অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিল সদস্য মোশাররফ হোসেন, নাছির আহম্মেদ মোল্লা, ও ছাত্রশিবির মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত।

গণমিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী মোতাহের আলী দিলাল, কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন, অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক মজিবুর রহমান ভিপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “জাতীয় সমাবেশ হবে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক। এই সমাবেশের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আন্দোলন বেগবান হবে।”
তারা আরও বলেন, “সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং তার আগে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে জনমত তৈরি করতেই এই জাতীয় সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বক্তারা সর্বস্তরের মানুষকে জাতীয় সমাবেশে অংশগ্রহণ করে তা সফল করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : মব সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন