১৩/০২/২০২৬, ১৯:০৩ অপরাহ্ণ
24 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৯:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় ৮টিতে বিএনপি দাপট,জামায়াত জোটের ২টি ও স্বতন্ত্রের ১টি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন সংগ্রাম এবং ভোটাধিকার নিয়ে বিতর্কের পর উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গতকাল ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে ৪টা থেকেই শুরু হয় ফল গণনা। সারাদেশের মতো কুমিল্লাতেও দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ, একই সঙ্গে রাজনৈতিক উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা। আজ সকাল পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলের ভিত্তিতে জেলার ১১টি সংসদীয় আসনের পূর্ণাঙ্গ ফল প্রকাশ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।

বিজ্ঞাপন

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, কুমিল্লার ১১টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশভাবে জয় পেয়েছে ৮টি আসনে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট জয় পেয়েছে ২টি আসনে এবং স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন ১টি আসনে।

দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-১ আসনে বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন পেয়েছেন ১,৪০,৩০৫ ভোট। ১১ দলীয় জোটের মনিরুজ্জামান বাহলুল পেয়েছেন ৯০,৪৯৯ ভোট। ফলে এই আসনে ভোটের ব্যবধান দাঁড়ায় ৪৯,৮০৬। বড় ব্যবধানে বিএনপির জয় নিশ্চিত হয়।

হোমনা ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-২ আসনে বিএনপির অধ্যক্ষ সেলিম ভূঁইয়া পেয়েছেন ৭৬,২৬৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিন পেয়েছেন ৬২,৩৮৫ ভোট। ব্যবধান ১৩,৮৮৩ ভোট। তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াই শেষে বিএনপি জয়ী হয়।

মুরাদনগর নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসনে বিএনপির শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ পেয়েছেন ১,৫৮,০৯৩ ভোট। জামায়াত প্রার্থী ইউসুফ সোহেল পেয়েছেন ১,০৪,৫৮০ ভোট। এখানে ব্যবধান ৫৩,৫১৩ ভোট। শক্ত অবস্থান ধরে রেখে জয় পান কায়কোবাদ।

একক উপজেলা দেবিদ্বার নিয়ে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহ পেয়েছেন ১,৬৬,৫৮৩ ভোট। গণঅধিকার পরিষদের মো. জসীম উদ্দিন পেয়েছেন ৪৯,৮৮৫ ভোট। ব্যবধান ১,১৬,৬৯৮ ভোট। এটি জেলার বড় ব্যবধানগুলোর একটি।

কুমিল্লা-৫ আসনে বিএনপির হাজী জসীম উদ্দিন পেয়েছেন ১,৩৪,৪৮৫ ভোট। জামায়াত প্রার্থী মো. মোবারক হোসেন পেয়েছেন ১,২৪,৫৪৭ ভোট। মাত্র ৯,৯৩৮ ভোটের ব্যবধানে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় আসে বিএনপির ঘরে।

সদর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৬ আসনে বিএনপির মনিরুল হক চৌধুরী পেয়েছেন ১,৯৯,৩৭২ ভোট। জামায়াতের কাজী দ্বীন মোহাম্মদ পেয়েছেন ১,১৪,২২৬ ভোট। ব্যবধান ৮৫,১৪৬ ভোট। সদর আসনে এটি ছিল বড় জয়।

চান্দিনা উপজেলা নিয়ে কুমিল্লা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন পেয়েছেন ৯১,৬৯০ ভোট। বিএনপির রেদোয়ান আহমেদ পেয়েছেন ৪৮,৫০৯ ভোট। ব্যবধান দাঁড়ায় ৪৩,১৮১ ভোট। এখানে স্বতন্ত্র প্রার্থীর শক্ত অবস্থান স্পষ্ট হয়।

বরুড়া উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৮ আসনে বিএনপির জাকারিয়া তাহের সুমন পেয়েছেন ১,৬৯,১৭৮ ভোট। জামায়াতের শফিকুল আলম হেলাল পেয়েছেন ৪৫,০৯১ ভোট। ব্যবধান ১,২৪,০৮৭ ভোট। এটিই জেলার সর্বোচ্চ ব্যবধান হিসেবে উঠে এসেছে।

লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে কুমিল্লা-৯ আসনে বিএনপির মো. আবুল কালাম পেয়েছেন ১,৭০,০০৮ ভোট। জামায়াত প্রার্থী সৈয়দ একেএম সরওয়ার সিদ্দিকী পেয়েছেন ১,১৮,৫৬১ ভোট। ব্যবধান ৫১,৪৪৭ ভোট। স্বচ্ছ ব্যবধানে জয় নিশ্চিত করেন আবুল কালাম।

নাঙ্গলকোট ও লালমাই উপজেলা নিয়ে কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলম ভুঁইয়া পেয়েছেন ১,৬১,৮৪৭ ভোট। জামায়াতের মো. ইয়াসিন আরাফাত পেয়েছেন ১,১৬,১৫০ ভোট। ব্যবধান দাঁড়ায় ৪৫,৬৯৭ ভোট। শক্ত প্রতিদ্বন্দ্বিতার পর জয় আসে বিএনপির ঝুলিতে।

চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে কুমিল্লা-১১ আসনে জামায়াত প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের পেয়েছেন ১,৩৩,৩০৮ ভোট। বিএনপির কামরুল হুদা পেয়েছেন ৭৬,৬৩৮ ভোট। ব্যবধান ৫৬,৬৭০ ভোট। বড় ব্যবধানে এখানে জামায়াত জোটের জয় হয়।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলায় মোট ভোটার সংখ্যা ৪৮ লাখ ৮০ হাজার ৭৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৪ লাখ ৭০ হাজার ২৩৮ জন, নারী ভোটার ২৪ লাখ ১০ হাজার ৪৯২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩০ জন। এবারের নির্বাচনে জেলার বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট ৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলায় মোট ভোটকেন্দ্র ছিল ১ হাজার ৪৯১টি। পাশাপাশি পোস্টাল ভোটার ছিলেন ১ লাখ ১১ হাজার ৫৫০ জন।

ফলাফল ঘোষণার পর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সব আসনের পূর্ণাঙ্গ ফল ইতোমধ্যে হাতে এসেছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি মন্তব্য করেন এবং নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পড়ুন:জামায়াতের আমীর শফিকুর রহমান ২১৬১৪ ভোটের ব্যবধানে বিজয়ী

দেখুন:একাধিক কেলেঙ্কারির পর ডিভোর্সের ঘোষণা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন