১২/০২/২০২৬, ৩:৫০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৩:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় শশুর হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

কুমিল্লায় পরকীয়ায় বাধা দেয়ায় নিজ শশুরকে হত্যার দায়ে তাসলিমা আক্তার নামে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১৯জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত (পিপি) মো. বেলাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, জেলার লাকসাম উপজেলার আশকামতা গ্রামের দন্ডপ্রাপ্ত তাসলিমা আক্তারের স্বামী মো. বিলাল হোসেন চাকরির সুবাদে ঢাকায় থাকায়, স্ত্রী তাসলিমা আক্তার একাধিক পরকিয়ায় জড়িয়ে পড়ে। এ বিষয়ে শশুর মো. চান মিয়া প্রতিবাদ করলে ক্ষুব্ধ পুত্রবধূ তাসলিমা আক্তার ২০১৪ সালের ১১জুলাই গভীর রাতে ঘুমন্ত শশুরের পুরুষাঙ্গ কর্তন ও ধারালো ছুরিকাঘাতে হত্যা করে। পরে গোসল করে চান মিয়ার মেয়ে বেবি আক্তারকে হত্যার কথা জানায়। পরদিন নিহতের মেয়ে বেবি আক্তারকে সাথে নিয়ে লাকসাম থানায় আত্মসমর্পণ করে তাসলিমা আক্তার।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত পিপি মো. বেলাল হোসেন ভূঁইয়া বলেন, ১২ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত ঘাতক তাসলিমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬মাসের কারাদণ্ডাদেশ এর রায় দেন।

এনএ/

দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন