কুমিল্লার বুড়িচং উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ফার্মেসিকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স না থাকা, অ্যান্টিবায়োটিক রেজিস্টার না রাখা, স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে এ জরিমানা করা হয়।
রবিবার (২২ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন।
তিনি জানান, ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর বিভিন্ন ধারায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে অংশ নেন ঔষধ প্রশাসন অধিদপ্তর কুমিল্লার ড্রাগ সুপার মোঃ ইকবাল হোসেন, বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন দাস ও তার সঙ্গীয় ফোর্স, এবং বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
এসময় হ্যাপী মেডিকেলকে পাঁচ হাজার টাকা, সততা মেডিকেল ছয় হাজার টাকা, জসিম উদ্দিন মেডিসিন কর্নার দুহাজার টাকা, রিয়াদ মেডিকেল দুহাজার টাকা, রোকেয়া মেডিকেল সাত হাজার টাকা, রুমা মেডিকলকে ৫০০ টাকা, গাজী মেডিকেল ৫০০ টাকা জরিমানা করা হয়।
ইউএনও তানভীর হোসেন বলেন, “জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব অনিয়ম বরদাশত করা হবে না। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
পড়ুন: ডাক্তার জোবাইদা রহমানের জন্মদিনে সাধারণ সম্পাদক দুলাল হোসেনের লক্ষাধিক বৃক্ষ রোপন
দেখুন: আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন ট্রাম্প
ইম/


