২৬/০২/২০২৬, ১৭:২২ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৭:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় কৃষকদের মাঝে বীজ চারা ও সার বিতরণ

কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষকদের মাঝে বীজ, বিভিন্ন ফলদ ও ভেষজ চারা এবং সার বিতরণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন


সোমবার (২৩ জুন) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. আফরিণা আক্তার। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামছুল আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন খান এবং বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

রাজস্ব খাতে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১,৩৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এছাড়া আরও ১১০ জন কৃষক ও ৪৬টি প্রতিষ্ঠানের মাঝে প্রতিজনকে ৫টি করে নারিকেল চারা, ৪০ জন কৃষকের মাঝে হাইব্রিড মরিচের বীজ ও বালাইনাশক, ৪০ জন কৃষকের মাঝে লেবু চারা ও সার, ৬০টি তাল চারা ও ঘেরা বেড়া, ৭০ জন কৃষকের মাঝে শাকসবজির বীজ ও সার, ৩৪ জন কৃষকের মাঝে আম গাছের চারা, ৮০০ জন শিক্ষার্থীর মাঝে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণ করা হয়।


উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি ফলদ ও ভেষজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

পড়ুন: বাইসাইকেলে স্বর্ণ পাচারের চেষ্টা, চুয়াডাঙ্গা সীমান্তে যুবক আটক

দেখুন:বিএনপিও হেফাজতের মতো পরিষ্কার হয়ে যাবে: কৃষিমন্ত্রী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন