১২/০২/২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩.৬০ শতাংশ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে প্রকাশিত হয়েছে। এ বছর বোর্ডের গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন। শতভাগ পাস করেছে ২২টি শিক্ষা প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এ সময় বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার ছাদেকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবির উদ্দিন আহমেদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কাজী আপন তিবরানী, হিসাব ও নিরীক্ষা শাখার উপ-পরিচালক মো. শাহজাহান, উপসচিব মাসুম মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বছর পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৬৯ হাজার ৮৩৮ জন এবং মেয়ে ৯৭ হাজার ৭৩৪ জন।
পাস করেছে মোট ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। এর মধ্যে ছেলেদের মধ্যে পাস করেছে ৪৩ হাজার ৭৮০ জন, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪০৭ জন। মেয়েদের মধ্যে পাস করেছে ৬২ হাজার ৮০১ জন, জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৯৫ জন। মোট পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ।
মেয়েদের পাসের হার ৬৪ দশমিক ২৬ শতাংশ, ছেলেদের ৬২ দশমিক ৬৯ শতাংশ।
বিজ্ঞান বিভাগে ৮৮ দশমিক ০১ শতাংশ, মানবিকে ৪৬ দশমিক ৭৭ শতাংশ, এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ।
এবার বোর্ডের অধীনে ১০ হাজার ৭৯৯টি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২২টি প্রতিষ্ঠান শতভাগ পাস করে এবং ১টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি।
গত বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ, জিপিএ-৫ ছিল ১২ হাজার ১০০ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে নিজ নিজ ফলাফল জানতে পারবে। ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠানগুলোর EIIN নম্বর ব্যবহার করে ফলাফল সংগ্রহ করা যাচ্ছে।
তিনি আরও বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পরীক্ষা কেন্দ্রের সচিব, প্রতিষ্ঠান প্রধান, পর্যবেক্ষক, পরীক্ষক, নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিজ্ঞাপন

পড়ুন: কাজের প্রকল্প বুঝে কমিশন নেন গাংনীর পিআইও মনসুর রহমান

দেখুন: সিলিং ফ্যানের ভেতরে অভিনব পন্থায় ই*য়া*বা পাচার! 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন