১২/০২/২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগান নিয়ে কুমিল্লায় শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে বুধবার (১০ জুলাই) টাউন হল মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
কান্দিরপাড় এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালি শেষে কুমিল্লা ক্লাব হলরুমে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা। পরে তাঁরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আনোয়ারুল ইসলাম জুয়েল ও সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা দিলীপ কুমার দাস।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকে অন্তত দুটি করে গাছ লাগালে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।”
বৃক্ষমেলায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল। মাসব্যাপী চলা এ মেলায় জেলার বিভিন্ন নার্সারি ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছের চারা প্রদর্শন ও বিক্রির সুযোগ পেয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: গাজীপুরে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে শ্রমিক নিহত

দেখুন: মূর্তি বনাম ভাস্কর্য? নাকি নিছকই রাজনীতি?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন