১১/০২/২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় ট্রাক–সিএনজি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

কুমিল্লার মুরাদনগরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মালু মিয়া (৫৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন সিএনজি চালক সাগর মিয়া (২৭)। তাঁকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৪ আগষ্ট) ভোররাতে উপজেলার টনকি এলাকায় কোম্পানিগঞ্জ–নবীনগর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মালু মিয়া নবীনগর উপজেলার লাউরফতেপুর গ্রামের মৃত চান্দার আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে নিমসার বাজার থেকে কাঁচামাল বোঝাই করে একটি সিএনজি নবীনগরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে–মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান ব্যবসায়ী মালু মিয়া। খবর পেয়ে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে এবং আহত সিএনজি চালককে দ্রুত হাসপাতালে নেন।
দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও সিএনজি জব্দ করে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহত মালু মিয়ার স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে সড়ক পরিবহন আইন ২০১৮–এর আওতায় থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে হঠাৎ এই মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, অতিরিক্ত গতির কারণেই বারবার সড়কে দুর্ঘটনা ঘটছে। তাঁরা দ্রুত গতি নিয়ন্ত্রণ ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন: দেশ পরিচালনায় ১৮০ দিনের পরিকল্পনা নিচ্ছেন তারেক রহমান: এ্যানি

দেখুন: থমথমে নয়াপল্টন, অবরুদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন