১১/০২/২০২৬, ০:০১ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১১/০২/২০২৬, ০:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় মা–মেয়েকে শ্বাসরোধে হত্যা, ছেলের বিরুদ্ধে অভিযোগ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রামনগর গ্রামে মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে মহানগর ২১ নম্বর ওয়ার্ডের মৃত আবু তাহেরের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও ছোট মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩০)।
নিহত লুৎফা বেগমের বড় মেয়ে হাসিনা আক্তার শিউলি অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জেরে তার ভাই শাহিন (৩৮) মা ও বোনকে শ্বাসরোধে হত্যা করেছে। তিনি জানান, আমার মা পাঁচ বছর ধরে স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। নিয়মিত খাবার না দেওয়ায় এ নিয়ে শাহিনের স্ত্রী লাকি বেগম সবসময় ঝগড়া করত এবং হত্যার হুমকি দিত। আজ তারা সত্যি মেরে ফেলেছে। আমি তাদের ফাঁসি চাই।
একই দাবি করেছেন নিহত লুৎফা বেগমের ছোট বোন শাহানা বেগম। তিনি বলেন, আমার বোনকে শাহিন ও তার স্ত্রী লাকি মিলে হত্যা করেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
স্থানীয় বাসিন্দা ও স্বজন জসিম উদ্দিন জানান, দুপুরে শাহিন নিজেই তাকে ফোন দিয়ে জানায় মা ও বোন মারা গেছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, ঘরের ভেতরে তাদের নিথর দেহ পড়ে আছে। তার দাবি, আলামত দেখে মনে হয়েছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এসআই খাজু বলেন, মা–মেয়ের মৃত্যুর বিষয়টি আমরা তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন: রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেখুন: বাড়ছে উত্তরের নদ-নদীর পানি, ডুবছে গ্রামের পর গ্রাম

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন