১১/০২/২০২৬, ৫:৫৭ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৫:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় ৫৯ লাখ টাকার ভারতীয় বাজি আটক করেছে বিজিবি

কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকা থেকে ৫৯ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার বাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। শনিবার (২৬ এপ্রিল) দুপুর দুইটায় বিষয়টি জানান ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মীর আলী এজাজ।

বিজ্ঞাপন


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ এপ্রিল) সকাল ৬টায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবির বাজার বিওপির কটকবাজার পোষ্ট এর বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে সীমান্ত শূন্য লাইন হতে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁনপুর নামক স্থান থেকে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার দু লাখ ৯৮ হাজার ২০০ বাজি আটক করা হয়। যার মূল্য ৫৯ লাখ ৬৪ হাজার টাকা।
১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মীর আলী এজাজ বলেন, কুমিল্লা ব্যাটালিয়ন নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

পড়ুন: কুমিল্লায় সাড়ে ৭ হাজার কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাউল আটক

দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন