33.5 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৬:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লা সীমান্তে দুই বিদেশি পিস্তল ও ১২ কেজি গাঁজা উদ্ধার

কুমিল্লা সীমান্তে অস্ত্র ও মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) ভোরে সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকায় কুমিল্লা ব্যাটালিয়ন (বিজিবি-১০) এর যশপুর বিওপি’র টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর কলী এজাজের দিকনির্দেশনায় ভোররাতে বিশেষ টহল দল সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে অভিযান পরিচালনা করে। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ০২টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন, ০২ রাউন্ড গুলি এবং ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্য বিজিবি সদর দপ্তরে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারত থেকে অস্ত্র ও মাদক বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত পার হচ্ছিল একটি সংঘবদ্ধ চোরাচালানকারী চক্র। বিজিবির টহল দল উপস্থিত হওয়ায় তারা পণ্য ফেলে পালিয়ে যায়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনোভাবে অবৈধ পণ্য, মাদকদ্রব্য বা অস্ত্র বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি কঠোর নজরদারি বজায় রেখেছে।

অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকদ্রব্যের বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চোরাচালানকারী চক্রের মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা শাখা মাঠে কাজ শুরু করেছে।

কুমিল্লা বিজিবি-১০ ব্যাটালিয়নের সিইও লে. কর্নেল মীর কলী এজাজ জানিয়েছেন, মহাপরিচালকের নির্দেশনায় ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্তে প্রতিদিন নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা ও দেশের স্বার্থ রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠসংলগ্ন সীমান্ত এলাকা অতীতে মাদক ও অস্ত্র চোরাচালানের জন্য পরিচিত ছিল। তবে সাম্প্রতিক সময়ে বিজিবির অভিযান বাড়ায় ওইসব কার্যক্রম অনেকটা কমে এসেছে।

পড়ুন: টাঙ্গাইলে তিন বছরের ঘুমন্ত মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, বাবা গ্রেপ্তার

দেখুন: ইন্টারনেট শাটডাউনকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন