২৭/০২/২০২৬, ১৭:২৬ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৭:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুয়াকাটায় আগুনে ভস্মীভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান

পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আগুনে পুড়ে ভূস্মিভূত হয়েছে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান। এসময় আরও ৩ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল সাড়ে ছয়টায় দিকে পৌর শহরের বেড়িবাঁধে বাইরে সীকুইন হোটেল সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিকায় সালমা ও নাসিরের খাবার হোটেল, বেল্লাল ও রেজাউলের কাপড়ের দোকান, মিলনের মুদি মনোহরী দোকান, শহীদের ঝিনুকের দোকান, মিলনের জেনারেটরের দোকান ও আসলামের চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ টি টিম ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা প্রেচষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।


খাবার হোটেলের মালিক সালমা বলেন, প্রথম যখন আগুনে সূত্রপাত হয় তখন যদি কাছাকাছি পানি থাকতো অথবা আমাদের এলাকায় ফায়ার সার্ভিস থাকতো তাহলে আমাদের এত বড় সর্বনাশ হতো না। ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে এসেও পানির কারণে আগুন নিভাতে অনেক কষ্ট হয়েছে। একেবারে সৈকত থেকে তাদের পানি আনতে হয়েছে।আগুনে আমার শেষ সম্বল টুকু হারিয়ে ফেললাম। এখন কি করবো সেটাই ভেবে পাচ্ছিনা। চা দোকানী আসলাম হোসেন বলেন, চায়ের দোকান দিয়েই জীবিকা নির্বাহ করতাম। কিন্তু আজ সব ধুলোয় মিশে গেল। এখন আমি সর্বহারা। সামনে ঈদ কিভাবে জীবন কাটবে সেটাই ভেবে পাচ্ছি না।


কলাপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল হোসেন বলেন, সকাল আটটার দিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌছে এক ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।

পড়ুন- পাকিস্তান-আফগানিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে?

দেখুন- মশা দিয়ে সাগরের দৈত্য মারবে ইরান? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন