26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক, উদ্ধারে চলছে অভিযান

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসলে নেমে মিঞা সামাদ সিদ্দিকী পারভেজ (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। বুধবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় সৈকতের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় ফটোগ্রাফার, ফায়ার সার্ভিস, নৌ পুলিশের সমন্বয়ে তাকে উদ্ধারে চলছে অভিযান।

বিজ্ঞাপন

নিখোঁজ পারভেজ মাগুরা জেলার আঠারখাদা এলাকার খাজুরার বাসিন্দা মো. আলাউল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ওই প্রতিষ্ঠানের সহকর্মীদের সাথে গত মঙ্গলবার কুয়াকাটায় বেড়াতে আসেন।

পুলিশ ও ফটোগ্রাফার সূত্রে জানা যায়, সকালে তাঁরা দু’জন গোসলে নামে ট্যুরিস্ট পুলিশ বক্স সংলগ্ন এলাকা থেকে। নামার কিচ্ছুক্ষনের পরে ঢেউয়ের তোরে দু’জনই তলিয়ে যাচ্ছে দেখে ফটোগ্রাফাররা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও পারভেজ তলিয়ে যায়।

স্থানীয় ফটোগ্রাফার মো. মেশকাত জানায়, আমরা সৈকতের ছবি তুলতে ছিলাম এমতাবস্থায় দুজন লোককে হাত নারতে দেখি। দেখি তারা ঢেউয়ের তোরে তলিয়ে যাচ্ছে। দ্রুত আমরা লাফিয়ে নেমে একজনকে উদ্ধার করতে পারলেও আর একজন তলিয়ে যায়। এরপরে আমরা স্থানীয় স্পিডবোর্ড চালক, ফটোগ্রাফার সবাই মিলে এতক্ষণ খোঁজাখুঁজি করেছি কিন্তু তাকে কোথাও পাওয়া যায় নি।

ফায়ারসার্ভিস খেপুপাড়া স্টেশন অফিসার সাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত কুয়াকাটা সৈকতে চলে আসি। আসার পরে প্রাথমিক খোঁজাখুঁজির পরে আমরা এখন পটুয়াখালীতে ডুবুরি টিমকে জানানো হয়েছে ডুবুরি টিম আসলে আমরা আরো গভীর সমুদ্রে খোঁজাখুঁজি করতে পারবো।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, কুয়াকাটাতে বেড়াতে আসার পর্যটকরা সাধারণত সমুদ্র সৈকতের গোসল করে থাকেন। আজকে গোসলে নেমে দুর্ঘটনা কবলে পড়ে মাগুরা থেকে বেড়াতে আসা এক পর্যটক নিখোঁজ হয়েছেন। ওই পর্যটককে খোঁজাখুঁজি করতে ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় ফটোগ্রাফার, ওয়াটার বাইক ড্রাইভার ও নৌ পুলিশের সমন্বয়ে আমরা খোঁজাখুঁজি চালাচ্ছি। এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি, গভীর সমুদ্র সন্ধানের জন্য ফায়ার সার্ভিসের টিম আসতেছে।

পড়ুন: এনসিপি নেতা-সমর্থকের মধ্যে মারামারি, বিএনপি নেতাকে ধাক্কা

দেখুন: রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ, সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন