১১/০২/২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ পালিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ পালিত হয়েছে।

বিজ্ঞাপন


দিবসটি পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি )সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।


অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন লাইব্রেরীয়ান মোঃ আক্কাছ উদ্দিন পাঠান। আলোচনা সভা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ এর শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। উদ্বোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষীণ শেষে সেন্ট্রাল লাইব্রেরীর সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

পড়ুন- খুলনা ২ আসনে হাতপাখা’র প্রার্থী মুফতী আমানুল্লাহ’র গণসংযোগ

দেখুন- কুৎসা রটাতে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করা হয়েছে: রিজভী 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন