বিজ্ঞাপন

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ কাম ক্লাব ভবনের মাল্টিপারপাস কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ। ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ভ্রাতৃত্ববোধের তাৎপর্য তুলে ধরা হয়।
আলোচনা শেষে দেশ, জাতি এবং কুয়েট পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোঃ শরিফুল ইসলাম। ইফতার ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন:দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ জন নিহত

দেখুন:পিরোজপুরে নিজ ঘরে বৃদ্ধা সাথে যা ঘটলো 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন