28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৯:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুয়েতে দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বিদেশের মাটিতে লাল-সবুজের পতাকা উত্তোলন,রাষ্ট্রপতি ও প্রাধান উপদেষ্টা বাণী পাঠ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত আলোচনা সভা ও তথ্য চিত্রের আয়োজন করে দূতাবাস।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন দূতাবাসের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে এ পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলনের পর দূতাবাসের হলরুমে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। । বিজয়ের এই দিনে দেশ ও জাতির সমৃদ্ধি, বিশ্ব শান্তি এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। মুক্তিযুদ্ধভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পড়ুন- শার্শায় বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ এর সমাধিতে পুষ্পস্তবক অর্পন করলো ৪৯ বিজিবি

দেখুন- হাদির প্রসঙ্গ টেনে ফের ভারতকে হুঁশিয়ারি দিলেন: ব্যারিস্টার ফুয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন